মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১৫, ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের রামনগর মোড়ে পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এটি পৌর বিএনপির ১২টি ওয়ার্ডে ঘোষিত ধারাবাহিক দোয়া মাহফিল কর্মসূচির অংশ।
১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, আখতারুজ্জামান জুয়েল।
পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম।পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ কচি, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজহারুল ইসলাম দুলু এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ শামীমসহ ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়।