মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১৫, ২০২৬, ১১:১৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাদ মাগরিব শহরের চাউলিয়াপট্টি শিক্ষাদপ্তর মাঠে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পৌর বিএনপির ১২টি ওয়ার্ডে ধারাবাহিক দোয়া মাহফিল কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরিফুল আলম মনি, নজরুল ইসলাম দুলাল এবং জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।