রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের কলম বিরতি পালন

মো: মামুনুর রশিদ

জুন ৮, ২০২৬, ০৩:২৮ পিএম

দিনাজপুরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের কলম বিরতি পালন

ছবি-দিনাজপুর টিভি

অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দিনাজপুরে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সচেতন গ্রাহক ফোরাম, দিনাজপুর জেলা এই কর্মসূচির আয়োজন করে।কর্মসূচিতে গ্রাহকরা ব্যাংকের সুশাসন নিশ্চিত করতে বিতর্কিত নেতৃত্বের অপসারণ এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। 

বক্তারা বলেন, ব্যাংকিং খাতে জড়িত দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া গ্রাহকদের ওপর সংঘটিত পুলিশি হামলার তীব্র নিন্দা ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তোলেন তারা।

ফোরামের সদস্য সচিব আব্দুর রাজ্জাক-এর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন গ্রাহক রিয়াজুল কবির, আবু বক্কর, রাশেদুল ইসলাম রিপন, নাজমুল হক মেল্লা, হাফেজ মমিনুল ইসলাম, মোল্লা মোঃ তোয়াব আলী, মাওলানা সাজেদুর রহমান, নার্গিস আরা বেগম ও হামিদা বেগমসহ স্থানীয় সচেতন নাগরিকরা।শান্তিপূর্ণ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে কার্যক্রম সমাপ্ত করেন।