বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

দিমেক হাসপাতাল কমিটির সভাপতি ডা. জাহিদ হোসেনকে ড্যাবের শুভেচ্ছা

মোঃ আব্দুর রাজ্জাক

জুন ২০, ২০২৬, ০১:১৩ পিএম

দিমেক হাসপাতাল কমিটির সভাপতি ডা. জাহিদ হোসেনকে ড্যাবের শুভেচ্ছা

ছবি-দিনাজপুর টিভি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ড. এজেডএম জাহিদ হোসেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। এই উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাবের দিনাজপুর জেলা শাখা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। গত শুক্রবার রাতে জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারাস্থ মন্ত্রীর নিজস্ব বাসভবনে গিয়ে এই শুভেচ্ছা জানানো হয়।

জেলা ড্যাবের নেতৃবৃন্দ সরাসরি মন্ত্রীর বাসভবনে গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এবং জেলা ড্যাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়ার নেতৃত্বে সংগঠনের জেলা নেতৃবৃন্দ ড. এজেডএম জাহিদ হোসেনের হাতে ফুলের তোড়া তুলে দেন। নতুন দায়িত্ব পাওয়ায় উপস্থিত চিকিৎসকেরা মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের নিউরো সার্জন অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম এবং ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম। এছাড়া জেলা ড্যাবের সদস্য ডা. গোলাম মোস্তফা সরকার, ডা. আসাদ শেখ পারভেজ ও ডা. গোলাম রব্বানীসহ জেলা ড্যাবের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। তারা সবাই নতুন কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।