মাহবুবুল হক খান
জুলাই ৮, ২০২৬, ১১:০০ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। গত ৭ জুলাই জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।
হাবিপ্রবি শাখা ছাত্রদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে মো. এহেসানুল ইসলাম অর্ণবকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. সানজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুকুনুর জামান এবং সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হাসান।
অন্যদিকে, দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহেদ হোসেন। এই কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক মো. নুরনবী ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আদনান সাজিদ রুদ্র এবং সাংগঠনিক সম্পাদক তাসিন আল ফুয়াদ।
নতুন ঘোষিত এই কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে, নবনির্বাচিত আংশিক কমিটির নেতাদের বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।