শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, জননিরাপত্তায় জোর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৯:২৩ পিএম

দিনাজপুরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, জননিরাপত্তায় জোর

দিনাজপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা নিশ্চিতে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘কাঞ্চন-১’ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। এছাড়া জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

জেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ছিল সভার অন্যতম মূল বিষয়।

পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া শহরের যানজট নিরসন ও বাজার মনিটরিং ব্যবস্থা আরও কার্যকর করার বিষয়েও বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।