অক্টোবর ২৮, ২০২৫, ০৬:৫৮ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা যুবদলের আয়োজনে উপজেলার ঘুঘুরাতলীতে বিএনপির দলীয় অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়।
র্যালিতে নেতৃত্ব দেন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন, যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক মেছবাহুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন