মে ২০, ২০২৬, ১০:২৩ পিএম
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশাবাদী মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম কয়েক দফায় কমেছে। এক দিনে তেলের দাম ৫ শতাংশের বেশি হ্রাস পেয়ে বর্তমানে স্থিতিশীল রয়েছে। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম নেমেছে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ৭০ ডলারে।
প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে একই সঙ্গে তিনি তেহরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, শান্তিচুক্তিতে রাজি না হলে তারা আরও হামলার মুখোমুখি হতে পারে। এই মন্তব্যের পরপরই বাজারে অস্থিরতা কমে আসে।
বিনিয়োগকারীরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা হ্রাস পেলে জ্বালানি সরবরাহের ঝুঁকিও কমবে।তেলের দামে এই বড় পতনের মূল প্রভাব এটিই।তেল সরবরাহ নিয়ে আশঙ্কা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে, যেখানে তেলের দাম ব্যারেল প্রতি কমে এসেছে অনেকটা।
তথ্যসূত্র: আল-জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন