জুন ৩০, ২০২৬, ০৬:২৮ পিএম
আগামী জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ৩০ জুন মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই সরকারি সিদ্ধান্ত আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হবে।সর্বশেষ নির্ধারিত মূল্যহারই আগামী ১ জুলাই থেকে বলবৎ থাকবে।
নতুন আদেশ অনুযায়ী, জুলাই মাসেও প্রতি লিটার ডিজেল ও কেরোসিন আগের দামেই অর্থাৎ ১১৫ টাকায় বিক্রি হবে। এছাড়া প্রতি লিটার পেট্রল ১৪০ টাকা এবং প্রতি লিটার অকটেন ১৪৫ টাকায় বিক্রি হবে। গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী এই দাম জুলাই মাসের জন্য বহাল রাখা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে নিয়মিত দাম সমন্বয়ের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক বাজারের নানা ওঠানামার মধ্যেও দেশীয় বাজারে নতুন মাসে তেলের দাম না বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোক্তা ও পরিবহন খাতের সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন