অক্টোবর ২৬, ২০২৫, ০৯:২৬ এএম
দেশের বাজারে আজ রোববার (২৬ অক্টোবর) স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হওয়া নতুন দামেই আজ সোনা বিক্রি হচ্ছে।
এর আগে গত বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক লাফে প্রতি ভরি স্বর্ণের দাম ৮ হাজার ৩৮৬ টাকা কমায়। স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম কমার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বাজুস।
আজকের স্বর্ণের বাজারদর (প্রতি ভরি):
-
২২ ক্যারেট: ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।
-
২১ ক্যারেট: ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা।
-
১৮ ক্যারেট: ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা।
-
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৭৩৫ টাকা কমিয়ে ৫ হাজার ৪৭০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজকেও অপরিবর্তিত রয়েছে।
বাজুস জানিয়েছে, ক্রেতাদের স্বর্ণালংকার কেনার সময় বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে মূল্য পরিশোধ করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন