সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়নে বিরলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

আতিউর রহমান

নভেম্বর ১০, ২০২৫, ০৬:২৮ পিএম

প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়নে বিরলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ'-এর পক্ষে বিরল উপজেলার শিক্ষকবৃন্দের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

গত ৮ নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বেধড়ক লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ ও বর্বরোচিত হামলার প্রতিবাদে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষকেরা অবিলম্বে আহত ও নিহতদের ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।মানববন্ধনে যারা বক্তব্য রাখেন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন:

কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীহুসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকবিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমানবিস্তইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুন ফেরদৌস

  • মোহনা মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইনুল ইসলাম

  • ধূলাতৈড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিমুল ইসলাম

  • গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিব হোসেন

  • বিজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা প্রমুখ।