রকিবুল হাসান মুন্না
ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:৫০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনাদর্শ, সাহিত্যকর্ম এবং মুক্তচিন্তার ওপর সমন্বিত গবেষণাকে আরও বিস্তৃত করতে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র (পায়রাবন্দ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে এই চুক্তি সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এবং স্মৃতিকেন্দ্রের পক্ষে বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম নথিতে সই করেন।বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম আশা ব্যক্ত করেন।
এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের অংশীদারিত্ব আরও জোরদার হবে। চুক্তির আওতায় যেসকল কার্যক্রম পরিচালিত হবে:বেগম রোকেয়ার ওপর সমন্বিত গবেষণা কার্যক্রম।যৌথ প্রকাশনা, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন।আর্কাইভ ও তথ্যভান্ডার ব্যবহারে সহযোগিতা।গবেষণামূলক বই প্রকাশ।
অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর, বেরোবি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শফিকুর রহমান, রোকেয়া দিবস ২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ এবং বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।