ডিসেম্বর ২৫, ২০২৫, ০৯:৩৪ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির সংগ্রামকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং তাঁর হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেওয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করা হয়েছে।
ক্যাম্পাস জুড়ে গ্রাফিতি: বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, রেলস্টেশন, অগ্রণী ব্যাংক সংলগ্ন এলাকা এবং বিভিন্ন আবাসিক হলের দেওয়ালে এই কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চ চবি শাখার নেতাকর্মীরা।
রং-তুলির আঁচড়ে তাঁরা ফুটিয়ে তুলেছেন হাদির সংগ্রামী জীবনের নানা দিক।গ্রাফিতিতে ফুটে ওঠা অমর বাণী: দেওয়াল লিখন ও গ্রাফিতিতে শহীদ ওসমান হাদির বেশ কিছু জনপ্রিয় উক্তি ও স্লোগান তুলে ধরা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য:
জান দেব, জুলাই দেব না।”
আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই।”
দাসত্ব যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত।”
গণহত্যাকারীর বিপক্ষে মজলুমের গালি হইলো মহাকাব্য।”
নেতাকর্মীদের ক্ষোভ ও আল্টিমেটাম: কর্মসূচি চলাকালীন চবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, ওসমান হাদি ভাই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিলেন, তা জীবিত রাখতেই আমাদের এই প্রয়াস। তাঁর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।
অন্যদিকে, ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাদিম মাহমুদ উল্লাস সরকারের দীর্ঘসূত্রতার সমালোচনা করে বলেন, “হাদি ভাই শহীদ হওয়ার সাত দিন পেরিয়ে গেলেও খুনিদের গ্রেফতার করা হয়নি। সরকার ৯০ দিনের সময় নির্ধারণ করে আমাদের সাথে একপ্রকার তামাশা করছে। জুলাইয়ের ওপর প্রতিষ্ঠিত এই সরকার জুলাইয়ের যোদ্ধাদের নিরাপত্তা ও বিচার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।”উল্লেখ্য, শহীদ ওসমান হাদির এই রহস্যজনক মৃত্যু ও এর পরবর্তী বিচার দাবিতে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন প্রতিবাদের ঝড় বইছে। চবি শিক্ষার্থীদের এই গ্রাফিতি কর্মসূচি সেই আন্দোলনেরই একটি অংশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন