বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৪:১২ পিএম

১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষায় যুক্ত করার লক্ষ্যে সারা দেশের ১২ হাজার শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন হবে।উপাচার্য জানান, আড়াই হাজার কলেজে অধ্যয়নরত প্রায় ৪০ লাখ শিক্ষার্থী শ্রমবাজারের প্রয়োজনীয় দক্ষতার অভাবে অনেক সময় কর্মসংস্থান পাচ্ছেন না। এই সংকট নিরসনে আইসিটি বিভাগ, এটুআই ও ইউনিসেফের সহযোগিতায় নতুন পাঠ্যক্রম চালু করা হয়েছে। 

ইতিমধ্যে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে যারা পর্যায়ক্রমে ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবেন।নতুন পাঠ্যক্রমে থাকছে প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়।শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ডাটা সায়েন্সের মতো বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবে। 

এই উদ্যোগের লক্ষ্য হলো আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের মানবসম্পদের সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাও বিশ্ববিদ্যালয়ের অন্যতম পরিকল্পনা।শিক্ষা কার্যক্রমে ব্যাপক সংস্কার আনা হচ্ছে।ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের চীনা, জাপানি, কোরীয়, স্প্যানিশ, ইতালীয় ও আরবি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পরিবেশ সুরক্ষায় প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আশা করা হচ্ছে, আগামী পাঁচ বছরে দুই কোটির বেশি চারা রোপণ সম্ভব হবে।সাংস্কৃতিক ও নৈতিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।শিল্প-একাডেমি সংযোগ বর্তমানে ১০ শতাংশের কম, যা ২০৩০ সালের মধ্যে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিতর্ক, খেলাধুলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। সংবাদ সম্মেলনে উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।