মে ২৯, ২০২৬, ০৬:৩৩ পিএম
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে আকস্মিক পরিদর্শন করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। শুক্রবার জুমার নামাজের আগে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসা সেবার খোঁজ নেন। পরিচ্ছন্নতা, খাবারের মান ও অ্যাম্বুলেন্স সেবার ধীরগতি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত এসব ত্রুটি সংশোধনের কড়া নির্দেশ দেন এমপি লতিফ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা সহ্য করা হবে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন