মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ৮ ঘণ্টা, দুর্ভোগে ছয় এলাকা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৬, ১০:৩৫ পিএম

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ৮ ঘণ্টা, দুর্ভোগে ছয় এলাকা

বড়াইগ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে টানা আট ঘণ্টা। লাইনে গাছের ডালপালা কাটা ও সঞ্চালন ব্যবস্থার জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার ছয়টি এলাকায় এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারে বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই এবং জরুরি সংস্কারকাজ পরিচালনা করা হবে। এই কারণে নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বন্ধ থাকবে।

এর ফলে উপজেলার মশিন্দা, বেলগাছি, দোগাছি, কদিমছিলান, মুকিমপুর ও কাঠালবাড়িয়া এলাকার গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবেন।

তবে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। মাঠপর্যায়ে নির্ধারিত কাজ সময়ের আগে শেষ হয়ে গেলে যেকোনো মুহূর্তে পুনরায় সংযোগ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।