শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

এবার ঈদের তারিখ জানাল মধ্যপ্রাচ্যের এক দেশ

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৮:২২ পিএম

এবার ঈদের তারিখ জানাল মধ্যপ্রাচ্যের এক দেশ

জিলহজ মাসের নতুন চাঁদ

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার তারিখ নিয়ে নতুন তথ্য মিলেছে জিলহজ মাসের চাঁদের ছবি ধারণের পর। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের দেওয়া হিসাব অনুযায়ী আগামী ২৭ মে বুধবার দেশটিতে এই উৎসব উদযাপিত হবে। রোববার (১৭ মে) আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের বরাত দিয়ে জানানো হয়, আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র থেকে সম্পূর্ণ দিনের বেলায় জিলহজ ১৪৪৭ হিজরির চাঁদের এই ছবি তোলা হয়েছে।

সকাল ৯টা ২০ মিনিটে তোলা ওই সুনির্দিষ্ট ছবিতে চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা।ছবিটি ধারণ করার সময় আকাশমণ্ডলে সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি।

মুসলিম সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবের ক্ষেত্রে ঈদুল আজহার তারিখ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এই কারণে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের নতুন এই ঘোষণার পরপরই পুরো মধ্যপ্রাচ্যজুড়ে চাঁদ দেখার অফিশিয়াল কার্যক্রমে আরও বেশি জোর দেওয়া হয়েছে।

এদিকে নিজ দেশের সাধারণ নাগরিকদের চাঁদ দেখার বিশেষ আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। রোববার কেউ খালি চোখে কিংবা দূরবীনের সাহায্যে জিলহজের চাঁদ দেখতে পেলে তাকে নিকটস্থ আদালতে যোগাযোগ করে বিষয়টি জানাতে বলা হয়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ