জুন ১৫, ২০২৬, ১১:২৯ এএম
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নতুন করে আলোচনায় এসেছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাঁটতে দেখা যায়। এ সময় তার পরনে ছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি।
তার চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় তাকে ট্রাইব্যুনাল এলাকায় নিয়ে যাওয়ার সময় আশপাশে থাকা কয়েকজন দৃশ্যটি ধারণ করেন। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। ব্যবহারকারীদের মধ্যে এটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
ভিডিওটি প্রকাশের পর থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এমন পোশাকে সেখানে উপস্থিত ছিলেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষের কাছ থেকেই বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন