ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:১৬ পিএম
শীতে উষ্ণতা পেতে কম্বল মুড়ে ঘুমানোর আরামই আলাদা। তবে ঠাণ্ডা এড়াতে অনেকেই লেপ-কম্বলের ভেতরে নাক-মুখ পুরো ঢেকে ঘুমিয়ে পড়েন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই স্বস্তিদায়ক অভ্যাসই শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
চিকিৎসকরা জানান, মাথা ও মুখ ঢেকে ঘুমালে কম্বলের ভেতরে অক্সিজেনের প্রবাহ কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এর প্রভাবে শরীরে তীব্র স্ট্রেস তৈরি হয়।
দীর্ঘমেয়াদী মস্তিষ্কের ক্ষতি: অক্সিজেনের ঘাটতির প্রভাবে দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি হ্রাস, ডিমেনশিয়া ও অ্যালঝাইমারের মতো সমস্যা দেখা দিতে পারে।
দৈনন্দিন সমস্যা: মাথাব্যথা, ক্লান্তি, মনোযোগের ঘাটতি তৈরি হয় এবং দীর্ঘদিনে মানসিক স্বাস্থ্যর ওপর দারুণ নেতিবাচক প্রভাব পড়ে।বিশেষজ্ঞরা আরও জানান, যাদের স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত, তাদের জন্য বিপদ আরও বেশি। স্বাভাবিকভাবেই ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়, আর মুখ ঢেকে ঘুমালে শ্বাস বন্ধ থাকার সময় আরও বাড়তে পারে, যা প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি করতে পারে।হৃদরোগীর জন্য ঝুঁকি: যাদের হৃদরোগ বা হাঁপানির সমস্যা রয়েছে, তাদের জন্য অক্সিজেনের এই ঘাটতি বিপজ্জনক রূপ নিতে পারে। চরম ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, শীতে আরাম পেলেও এই অভ্যাস শরীরের জন্য মোটেও ভালো নয়।শ্বাসযন্ত্র সচল রাখুন: মুখ ও নাক অবশ্যই খোলা রেখে ঘুমাতে হবে। ঠাণ্ডায় মাথা পর্যন্ত কম্বল নিলেও শ্বাস নেওয়ার পথ খোলা রাখা জরুরি।নিয়মিত রুটিন: রাতে শ্বাসযন্ত্র সচল থাকলে ঘুমও হবে ভালো, সকালে ঘুম ভাঙবে সতেজভাবে।সামান্য সচেতনতা আর নিরাপদ শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে আপনার লাইফস্টাইল ও স্বাস্থ্য সুস্থ থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন