শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

বেতন-ভাতা বাড়ছে সরকারি চাকরিজীবীদের

জাতীয় ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৭:৫৭ পিএম

বেতন-ভাতা বাড়ছে সরকারি চাকরিজীবীদের

নতুন বেতন কাঠামো

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ধাপে ধাপে আগামী জুলাই থেকে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তুতি ও নীতিগত বিষয় নিয়ে আগামী বুধবার অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। 

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ওই গুরুত্বপূর্ণ বৈঠক থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয় দিকনির্দেশনা আসতে পারে।নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই এটি কার্যকর করার বিষয়ে নীতিগত আলোচনা চলছে।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে ধাপে ধাপে এই সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা গোছানো হচ্ছে। এদিকে জাতীয় বেতন কমিশনের দেওয়া আগের সুপারিশের প্রসঙ্গটিও নতুন করে সামনে এসেছে। 

সংশ্লিষ্ট গত ২২ জানুয়ারি সরকারের কাছে তাদের নির্ধারিত প্রতিবেদন জমা দিয়েছিল।জমা পড়া ওই প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা গ্রেডভেদে ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। 

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ ধাপে থাকা মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে প্রতিবেদনে।