জুলাই ২৪, ২০২৬, ০৭:০৩ পিএম
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অসুস্থতা নিয়ে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই বলে মন্তব্য করেছেন দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।তার মতে, সাবেক এই রাষ্ট্রপতির কোনো অসুস্থতার সার্টিফিকেটের প্রয়োজন নেই।শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, শারীরিক অসুস্থতার কারণে সাবেক রাষ্ট্রপতি তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং তার স্বাস্থ্যগত পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত। তিনি আরও উল্লেখ করেন যে মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়তেন, যা তার গুরুতর অসুস্থতার বাস্তব প্রমাণ।সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদের ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
চুপ্পুর পদত্যাগের সম্ভাবনার কথা জানতে পেরে তিনি থাইল্যান্ডে নিজের পূর্বনির্ধারিত চিকিৎসাসফর সংক্ষিপ্ত করে দুই দিন আগে দেশে ফিরে আসেন এবং সাংবিধানিক দায়িত্বভার গ্রহণ করেন।সংবিধানের বিধান অনুযায়ী পরবর্তী নব্বই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই পরিবর্তন দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন