বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,

ব্রাহ্মণবাড়িয়ায় বাসভাড়া বৃদ্ধি: দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে ভোগান্তি

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৭:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বাসভাড়া বৃদ্ধি: দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে ভোগান্তি

জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়ায় দূরপাল্লার পাশাপাশি জেলার অভ্যন্তরীণ সব রুটেও বাড়ানো হয়েছে বাসভাড়া। গত মঙ্গলবার থেকে কার্যকর হওয়া নতুন এই সিদ্ধান্তের আওতায় আগের ভাড়ার সঙ্গে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে সমন্বয় করা হয়েছে। হঠাৎ এই পদক্ষেপে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ যাত্রীরা।

নতুন ভাড়ায় যাত্রীদের ক্ষোভ বাড়ছে। নিয়মিত চলাচলকারী যাত্রীদের অভিযোগ, প্রশাসন বা সরকারের বেঁধে দেওয়া হারের তোয়াক্কা না করে কোনো কোনো রুটে নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি টাকা আদায় করা হচ্ছে। নিত্যদিনের যাতায়াত খরচ একলাফে বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের ওপর নতুন আর্থিক বোঝা চেপেছে।

যাত্রীরা জানিয়েছেন, চলতি বছরেই দুই দফায় বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। কিন্তু সাধারণ মানুষের আয়ে কোনো পরিবর্তন আসেনি। সংসার সামলাতেই যেখানে টানাটানি চলছে, সেখানে নতুন করে পরিবহন ব্যয় বৃদ্ধি জীবনযাত্রায় বাড়তি চাপ তৈরি করেছে। তাদের আশঙ্কা, বাসভাড়া বাড়ার এই প্রভাব খুব দ্রুত স্থানীয় বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়বে।

তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জ্বালানি ব্যয় বৃদ্ধির কারণে তারা ভাড়া পুনর্নির্ধারণে বাধ্য হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া জানিয়েছেন, তেলের দাম বাড়ায় প্রতিদিন প্রতিটি বাসে প্রায় দুই হাজার টাকা করে বাড়তি পরিচাল