জুলাই ২৮, ২০২৬, ১০:৪৩ এএম
জাতীয় পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক সংগঠন ইনকিলাব মঞ্চের নতুন আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। একই সাথে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রেরণা শহীদ শরিফ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র হিসেবে সম্মানজনক মর্যাদা প্রদান করা হয়। সোমবার সন্ধ্যায় আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সরাসরি প্রত্যক্ষ ভোটাভুটির মাধ্যমে সংগঠনটির নতুন আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্যসচিব পদে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হয়েছেন।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের এই নতুন নেতৃত্ব তৈরি হয়েছে।নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ আট সদস্যের একটি আংশিক সাংগঠনিক কমিটি উপস্থাপন করেন। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রকিবুল ইসলাম এবং সহসাংগঠনিক সম্পাদক পদে শোয়াইব বিন আহসান সিয়ামকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্ব জানায়, ঘোষিত আদর্শ ও জনসম্পৃক্ততা বজায় রেখে ইনকিলাব মঞ্চকে একটি সুসংগঠিত, কল্যাণমুখী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে যৌথভাবে তারা কাজ করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন