রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফাইনালে টস জিতে বোলিংয়ে পেশোয়ার, একাদশে নাহিদ রানা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ০৯:৫৩ পিএম

ফাইনালে টস জিতে বোলিংয়ে পেশোয়ার, একাদশে নাহিদ রানা

ফাইনালে একাদশে নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা নির্ধারণী ম্যাচে হায়দরাবাদ কিংসমানের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পেশোয়ার জালমি। রোববার (৩ মে) রাতে অনুষ্ঠিত এই মেগা ফাইনালে পেশোয়ারের অধিনায়ক বাবর আজম টস জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত জানান।

পিএসএলের এবারের আসরের এই গুরুত্বপূর্ণ ফাইনালে পেশোয়ার জালমির একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। টুর্নামেন্টজুড়ে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে শিরোপা নির্ধারণী ম্যাচে এই গতিদানবের ওপর আস্থা রেখেছে পেশোয়ার কর্তৃপক্ষ।

পেশোয়ার জালমির একাদশে বাবর আজমের সঙ্গে থাকছেন কুশল মেন্ডিস, মোহাম্মদ হারিস, মাইকেল ব্রেসওয়েল ও অ্যারন হার্ডির মতো তারকারা। বোলিং বিভাগে নাহিদ রানার সঙ্গী হিসেবে থাকছেন ইফতিখার আহমেদ, ফারহান ইউসুফ ও সুফিয়ান মুকিম। 

বাবর আজম জানিয়েছেন, উইকেটের কন্ডিশন বিবেচনা করে এবং রাতের শিশিরের প্রভাব মাথায় রেখেই তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।অন্যদিকে হায়দরাবাদ কিংসমান তাদের একাদশ সাজিয়েছে শক্তিশালী ব্যাটিং ও অলরাউন্ডারদের সমন্বয়ে। দলটির হয়ে মাঠে নামছেন মার্নাশ ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, কুশল পেরেরা ও সাইম আইয়ুব। বোলিং আক্রমণে হায়দরাবাদের বড় শক্তি হিসেবে থাকছেন হুনাইন শাহ ও মোহাম্মদ আলী।

শিরোপা জয়ের লক্ষ্যে দুই দলেই একাধিক পরিবর্তন ও কৌশলগত বিন্যাস লক্ষ্য করা গেছে। বিশেষ করে নাহিদ রানার গতি এবং বাবর আজমের ফর্ম পেশোয়ারের জন্য বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। পিএসএলের এই জমজমাট ফাইনাল ঘিরে ইতিমধ্যে ক্রিকেট বিশ্বে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।