শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

বিরলে জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ চাষাবাদে মাঠ দিবস অনুষ্ঠিত

আতিউর রহমান

জুন ৪, ২০২৬, ০৩:৪১ পিএম

বিরলে জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ চাষাবাদে মাঠ দিবস অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ উৎপাদন ও চাষাবাদ পদ্ধতি নিয়ে সচেতনতামূলক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধর্মপুর ইউনিয়নের গোছহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে স্থানীয় ৮০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে জিংক সমৃদ্ধ এই বিশেষ জাতের ধান চাষের নানাবিধ সুবিধা ও উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

বিরল এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার গোলাম সাকলায়েন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করাই ছিল এই মাঠ দিবসের মূল লক্ষ্য।কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় নেতারাও অংশ নেন।

অনুষ্ঠানে ভিডিসি সমন্বয়ক এবং স্থানীয় ভিডিসি সভাপতি আইয়ুব আলী, মনমর্থ্য সরকার, মজরাম সরকার ও প্রভাত সরকার উপস্থিত ছিলেন। এছাড়া ধর্মপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার দুলাল চন্দ্র সরকার এবং ইউপি সদস্য ফুলন রানীও এই আয়োজনে অংশ নেন। জিংক সমৃদ্ধ ধানের ফলন বাড়াতে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন অংশগ্রহণকারী কৃষকরা।