জুলাই ৩১, ২০২৬, ১০:১৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সামষ্টিক ভোজ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নে এই আয়োজন সম্পন্ন হয়।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার ১১ নম্বর মরিচা ইউনিয়নের উদ্যোগে এই সামষ্টিক ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সেক্রেটারি মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম এবং মরিচা ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা মো. জহির উদ্দিন। এর আগে পবিত্র কুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি ক্বারী মো. নাজিবুর রহমান নাজিব।
ইউনিয়ন শাখা সভাপতি মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখেন। তারা ইসলামী শ্রমনীতির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও আদর্শিক চেতনার বিকাশ ঘটাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিবৃন্দ ও সদস্যরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোজে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন