শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

ফাহিম হোসেন রিজু

আগস্ট ১৬, ২০২৬, ০৫:০৪ পিএম

ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়াজ মোর্শেদ রঞ্জু। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউপিইটিসি ইনস্ট্রাক্টর শাহিদুল ইসলাম।

মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্যচাষী আইনুল হক, সফল পোনা উৎপাদনকারী ছানারুল ইসলাম এবং তরুণ উদ্যোক্তা ইসতিয়াক আহম্মেদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।