জুলাই ৩, ২০২৬, ০৫:২৪ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়েছে দুই যুবক।বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন দামোদরপুর সৌলা গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন।
স্থানীয় বাসিন্দা নূর ইসলাম রাতে তাঁর গোয়ালঘরে তিনটি গরু বেঁধে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে অভিযুক্তরা গোয়ালঘরে ঢুকে চুরির চেষ্টা করলে শব্দের কারণে নূর ইসলামের ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে দুই চোরকে আটক করেন। উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোর চক্রের সদস্যদের উদ্ধার করে হেফাজতে নেয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গরুর মালিক নূর ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন