রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে আড়াইগুণ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৩, ২০২৬, ১১:২৯ এএম

নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে আড়াইগুণ

নতুন পে স্কেলের ঘোষণা

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন ও বৈপ্লবিক এক বেতন কাঠামোর ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা দেন। দেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতাকে বিবেচনা করে কর্মচারীদের আর্থিক সুরক্ষা দিতেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে এই নতুন কাঠামো বাস্তবায়ন করা হবে।

বর্তমানে কার্যকর থাকা অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ছিল ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ছিল ৭৮ হাজার টাকা। নতুন নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই সর্বনিম্ন মূল বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নতুন এই কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে বৈষম্য কমিয়ে অনুপাত ১:৮ রাখা হয়েছে, যা আগে ১:৯ দশমিক শূন্য ৭৬ ছিল। 

কমিশনের সুপারিশে সবকটি গ্রেডেই মূল বেতন দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।নতুন এই প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় গ্রেডের বেতন ৬৬ হাজার টাকা থেকে ১ লাখ ৩২ হাজার টাকা করার সুপারিশ রয়েছে। তৃতীয় গ্রেডের বেতন ১ লাখ ১৩ হাজার, চতুর্থ গ্রেডের বেতন ১ লাখ এবং পঞ্চম গ্রেডের মূল বেতন ৮৬ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া দশম গ্রেডের বেতন ১৬ হাজার থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা এবং একদম শেষ অর্থাৎ ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর বাড়ি ভাড়াসহ অন্যান্য সব ভাতা যোগ করে মোট মাসিক প্রাপ্য দাঁড়াবে ৪১ হাজার ৯০৮ টাকা।

নতুন এই বিশাল বেতন কাঠামো পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সুপারিশ অনুযায়ী অর্থ বিভাগ তিন ধাপে এই নতুন বেতন স্কেল বাস্তবায়ন করবে এবং এতে সরকারের অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এই বিশাল ব্যয়ের একটি বড় অংশ মেটাতে বাজেটের সম্পদের ব্যবহার অংশে ‍‍`জনপ্রশাসন-নিট‍‍` খাতে আগামী অর্থবছরের জন্য ১ লাখ ৪১... হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এই খাতে বরাদ্দ এক লাফে প্রায় ৫৪... হাজার ৫৭২ কোটি টাকা বাড়ানো হয়েছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এই অতিরিক্ত বরাদ্দের মধ্যে অন্তত ৪৪... হাজার কোটি টাকা সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং পেনশনভোগীদের নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নে ব্যয় হবে। নতুন এই বরাদ্দের পুরো অর্থ কেবল বর্ধিত বেতনের জন্য নয়, বরং নতুন জনবল নিয়োগ এবং পেনশনভোগীদের অতিরিক্ত সুবিধাদির পেছনেও খরচ করা হবে। সরকারের এই যুগান্তকারী ঘোষণার পর থেকে সারাদেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।