নভেম্বর ২৩, ২০২৫, ১১:৫২ এএম
পরপর দুইদিনে চার দফা ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে হল ত্যাগ করছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের আজ রোববার বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করতে হবে।আবাসন সংকটের দাবিতে প্রতিবাদ
ভূমিকম্পের আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন আকস্মিক সিদ্ধান্তকে অনেক শিক্ষার্থী স্বাগত জানালেও মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। অনেক শিক্ষার্থী মনে করছেন, এমন পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে হল ছাড়ার নির্দেশ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের কোনো স্থায়ী সমাধান নয়।
হল বন্ধের সিদ্ধান্ত স্থগিতসহ নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানের দাবিতে শনিবার (২২ নভেম্বর) রাতে আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে আবাসিক শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে রাতভর অবস্থান করেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, রোববার থেকে আগামী দুই সপ্তাহ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। শনিবার জরুরি সিন্ডিকেট সভায় ক্লাস-পরীক্ষা স্থগিত এবং সব আবাসিক হল খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি নিশ্চিত করেন, শিক্ষার্থীদের রোববার বিকেল ৫টার মধ্যে হল ছাড়তে হবে এবং হলগুলো সংস্কার ও প্রস্তুত করে পরে বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়া হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন