বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

ছয় ঘন্টা পর রেল অবরোধ প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৯:১৭ পিএম

ছয় ঘন্টা পর রেল অবরোধ প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। তবে জনভোগান্তির কথা চিন্তা করে ৬ ঘণ্টা পর সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টায় অবরোধ প্রত্যাহার করেছেন তারা।

বেলা ২টা থেকে শুরু করে একটানা রাত ৮টা পর্যন্ত ৬ ঘণ্টা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এর ফলে দীর্ঘ ৬ ঘণ্টা ধরে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধ প্রত্যাহারের বিষয়ে ফলিত রসায়ন ও রয়াসন বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, "আমরা রাত ৮টার সময় রেল অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। কারণ জনভোগান্তি চরম পর্যায়ে চলে গেছিল।

আমরা চাই না আমাদের জন্য আমাদের মা-বোনরা কষ্ট পাক।" তিনি আরও বলেন, এই জায়গা থেকে আমরা রেল অবরোধ প্রত্যাহার করেছি এবং তাদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপাতত আর রেল অবরোধ করার কোনো কর্মসূচি নেই বলে তিনি জানান।