বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু যোগ্যতা ও তারিখ প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ১১:১৯ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু যোগ্যতা ও তারিখ প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ২৭ নভেম্বর। এই আবেদন প্রক্রিয়া চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীরা দিন-রাত যেকোনো সময় আবেদন করতে পারবেন। এমনকি ছুটির দিনেও আবেদন গ্রহণ করা হবে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ বছর প্রথমবারের মতো কুমিল্লার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তির যোগ্যতা ও শর্ত

২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান এবং ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন।

ইউনিট (অনুষদ) ন্যূনতম জিপিএ শর্ত (চতুর্থ বিষয়সহ) বিশেষ শর্ত
এ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল) এসএসসি ও এইচএসসি মিলে মোট জিপিএ ন্যূনতম ৮.০০ (পৃথকভাবে ৩.০০) -
বি ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন) মানবিক: মোট জিপিএ ৬.০০। বিজ্ঞান: মোট জিপিএ ৬.৫০। ব্যবসায় শিক্ষা: মোট জিপিএ ৬.০০। আইন বিভাগে ভর্তির জন্য ইংরেজি বিষয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর থাকা লাগবে।
সি ইউনিট (ব্যবসায় শিক্ষা) ব্যবসায় শিক্ষা ও মানবিক: মোট জিপিএ ৬.০০। বিজ্ঞান: মোট জিপিএ ৬.৫০। -

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৩০ জানুয়ারি, এবং 'বি' ও 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।