সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৮:০৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে এক বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আহ্বান জানায়।বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, "বিশ্ববিদ্যালয় আমাদের সবার। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকা উচিত।
তিনি জানান, আন্দোলনকারীরা প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং তারা তাদের কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তারা সমিতির অভ্যন্তরীণ বৈঠকের পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন