শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৬, ২০২৬, ০২:১১ পিএম

পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

পাকিস্তানের বাবর-শ্রেণির করভেট জাহাজ

পাকিস্তান নৌবাহিনী তাদের বাবর-শ্রেণির করভেট জাহাজে এমবিডিএ সিএএমএম-ইআর সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংযুক্ত করেছে। এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি নৌবাহিনীর সক্ষমতায় একটি নতুন মাত্রা যোগ করেছে। ৪৫ কিলোমিটারের বেশি পাল্লায় এটি যুদ্ধবিমান, ড্রোন, হেলিকপ্টার এবং অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম।

এটি নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।পাকিস্তানই প্রথম দেশ হিসেবে এলবাট্রস এনজি প্ল্যাটফর্মের এই প্রযুক্তি গ্রহণ করেছে। ২০২১ সালে তুর্কি এমআইএলজিএম-ভিত্তিক বাবর-শ্রেণির জাহাজগুলোর জন্য এটি নির্বাচন করা হয়। 

ক্ষেপণাস্ত্রগুলোর জন্য জাহাজে উল্লম্ব উৎক্ষেপণ ব্যবস্থা বা ভিএলএস সেল বসানো হয়েছে। এটি ৩৬০-ডিগ্রি কভারেজ প্রদান করে এবং একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে দ্রুত গুলি ছুড়তে পারে।ক্ষেপণাস্ত্রটির কার্যকর উচ্চতা ১০ কিলোমিটারেরও বেশি।

সক্রিয় রাডার হোমিং প্রযুক্তিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি ‍‍`ফায়ার-অ্যান্ড-ফরগেট‍‍` সুবিধা প্রদান করে। ১৬০ কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রটি অতিস্বনক গতিতে চলতে সক্ষম। 

পূর্ববর্তী এলওয়াই ৮০ এন ব্যবস্থার চেয়ে এই নতুন সিস্টেমটি উন্নত গতিশক্তি এবং ইলেকট্রনিক প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করবে। এর মাধ্যমে নৌবাহিনীর নতুন করভেটগুলো যেকোনো আকাশীয় হুমকি মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে।প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি নৌবাহিনীর কৌশলগত শক্তিতে বড় ধরনের উন্নতি।