ডিসেম্বর ২, ২০২৫, ১০:৪২ পিএম
একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত করছে নির্বাচন কমিশন। আগামী সাত থেকে ১১ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে এবং আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এটি চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।
জানা গেছে, ওই দিন প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
এই বিষয়গুলো সামনে রেখে নির্বাচন কমিশন তাদের সব প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ নিশ্চিত করেছেন
যে আগামী রবিবার এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে এবং ওই বৈঠকেই তফসিল ঘোষণার তারিখ ও অন্যান্য প্রস্তুতি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।এবারের জাতীয় সংসদ নির্বাচন অন্যান্যবারের তুলনায় বিশেষ গুরুত্ব বহন করছে কারণ এবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, সাধারণত ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হয়ে থাকে।
তবে যেহেতু এবার ভোটারদের একই দিনে দুটি ভিন্ন ব্যালটে ভোট দিতে হবে, তাই ভোটদানে বাড়তি সময়ের প্রয়োজন হবে। নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই বাড়তি সময়ের প্রয়োজনীয়তা বিবেচনা করে নির্বাচন কমিশন এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ফলে এবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলতে পারে।
একই সঙ্গে, একই দিনে দুটি ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া নির্বিঘ্ন করতে এবার প্রতিটি ভোটকেন্দ্রে গোপন বুথের সংখ্যাও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সব সিদ্ধান্ত আগামী রবিবারের বৈঠকেই চূড়ান্ত অনুমোদন পাবে। নির্বাচন কমিশন স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তাদের প্রস্তুতি জোরদার করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন