সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ১০:০২ এএম

রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের প্রতিনিধিদের সঙ্গে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসছে নির্বাচন কমিশন। রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে আজ রোববার সকাল সাড়ে ১০টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ।

এবং একই সঙ্গে আয়োজিতব্য গণভোটের সার্বিক প্রস্তুতি ও নির্বাচন কমিশনের গৃহীত পদক্ষেপসমূহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন। নির্বাচন কমিশনার আবদুর রহমান মাসউদ গণমাধ্যমকে জানিয়েছেন যে কমিশনের সব সদস্য এই বৈঠকে উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ কমনওয়েলথসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ভোটার তালিকা এবং বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এর আগে গত ২১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জানিয়েছিলেন যে এবারের নির্বাচনে ২৬টি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন প্রায় ৩০০ জনের একটি বড় পর্যবেক্ষক দল পাঠাবে বলে আশা করা হচ্ছে। আজকের বৈঠকে কূটনীতিকদের পক্ষ থেকে মাঠ পর্যায়ে লেভেল প্লেয়িং ফিল্ড এবং নিরাপত্তার বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাওয়া হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেড় দশকের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যা আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে প্রথমবারের মতো প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা এবং গণভোটের মতো বিষয়গুলো নিয়ে বিদেশি মিশনগুলোর আগ্রহ রয়েছে। নির্বাচন কমিশন চাইছে একটি উৎসবমুখর ও স্বচ্ছ নির্বাচন উপহার দিয়ে আন্তর্জাতিক মহলে আস্থার জায়গা তৈরি করতে। আজ দুপুরের পর এই বৈঠকের ফলাফল এবং কূটনীতিকদের প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করতে পারে নির্বাচন কমিশন।