শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৭:৫৪ পিএম

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন

মোসলেহ উদ্দিন আহমেদ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে। রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপ-সচিব তৌছিফ আহমেদ।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো। 

তিনি বাংলাদেশ পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে এই ব্যাচের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা হিসেবে তিনি অতিরিক্ত আইজিপি পদে কর্মরত আছেন। সিআইডি প্রধানের দায়িত্বে আসার আগে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদে দায়িত্ব পালন করেছেন।বিগত দেড় মাসে পুলিশের শীর্ষ পর্যায়ে বেশ কিছু রদবদল হয়েছে। মোসলেহ উদ্দিন আহমেদের এই নতুন নিয়োগের মাধ্যমে ডিএমপি প্রশাসনে বড় পরিবর্তন এলো।