মে ২৯, ২০২৬, ০৬:৫০ পিএম
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সশরীরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার তিনি নিজেই গাড়ি চালিয়ে মহানগরের বিভিন্ন সড়কের এই পরিচ্ছন্নতা কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি দেখতে বের হন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা তৎপরতা চলছে।
উপপ্রেস সচিব জানান, গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে গাড়ি নিয়ে বের হয়ে প্রধানমন্ত্রী গুলশান, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো ও কমলাপুর স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে সায়দাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, নয়াবাজার, গুলিস্তান, শাহবাগ ও ধানমন্ডিসহ শহরের প্রধান প্রধান সড়কগুলোর বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক অবস্থা দেখেন তিনি।
ঢাকার বিভিন্ন সড়ক দিয়ে যাতায়াতের সময় প্রধানমন্ত্রী সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে নিজের গাড়ি থামিয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মহাখালী ও বিজয় সরণি এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখার মাধ্যমে এই নগর পরিদর্শন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন