শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

স্বাস্থ্যখাতের ঘাটতি পূরণে সরকার কাজ করছে: ডা. জুবাইদা রহমান

জাতীয় ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৭:১৭ পিএম

স্বাস্থ্যখাতের ঘাটতি পূরণে সরকার কাজ করছে: ডা. জুবাইদা রহমান

সরকার স্বাস্থ্যখাতের বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে তা দূর করার লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্যসেবাকে জনগণের মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করে বর্তমান সরকার তৃণমূলে মানসম্মত সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। বিশেষ করে অসংক্রামক রোগ বৃদ্ধি এবং নারী ও শিশুস্বাস্থ্যের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কার্যকর সমাধানের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মের চিন্তাভাবনা ও উদ্ভাবনী ধারণাকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য উদ্যোক্তা তৈরির পাশাপাশি দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তুলতে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে সরকারের। ডা. জুবাইদা রহমান আশাবাদ ব্যক্ত করেন, তরুণদের এই সম্পৃক্ততা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ও প্রাপ্যতা বৃদ্ধিতে সহায়ক হবে।