সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:৪১ এএম
দেশের রেলওয়ে পুলিশের সবগুলো থানায় আজ থেকে চালু হলো অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা। এর ফলে এখন থেকে দেশের ছয়টি জেলার ২৪টি রেলওয়ে থানায় মানুষ ঘরে বসেই সহজে জিডি করতে পারবেন।
রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান অতিরিক্ত পুলিশ মহাপদর্শক (ডিআইজি) ব্যারিস্টার জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপে রেজিস্ট্রেশন করার পর এই সেবা পাওয়া যাবে। যদি কোনো অসুবিধা হয়, তাহলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।
এই পদক্ষেপের মাধ্যমে দেশের সব থানার মতো রেলওয়ে থানাও ডিজিটাল সেবার আওতায় এলো।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন