জানুয়ারি ২৫, ২০২৬, ১১:২৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমির হামজা দেশবাসীর উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। আজ রোববার (২৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা প্রকাশ করেন।
মুফতি আমির হামজা তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন যে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি বিশেষ মহল বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি লেখেন, “প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে একটু অগ্রিম সতর্ক করছি।
সেটা হলো, রাম আর বামেরা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আপনারা সকলেই চোখ-কান খোলা রাখুন, কোনো গুজবে কান দেবেন না।নির্বাচনী মাঠের উত্তাপ এবং সাম্প্রতিক নানা গুজব ছড়ানোর চেষ্টার প্রেক্ষাপটে তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি আরও যোগ করেন, “আপনারা সবাই সতর্ক থাকলে গুজববাজদের ঘুম হারাম হয়ে যাবে, ইনশাআল্লাহ।কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী হওয়ার পর থেকেই মুফতি আমির হামজা আলোচনায় রয়েছেন।
তাঁর এই ‘রাম-বাম’ সংশ্লিষ্ট মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে তাঁর এই সতর্কবার্তাকে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরের চক্রান্ত নস্যাৎ করার একটি কৌশল হিসেবে দেখছেন। তাঁর এই পোস্টটি ইতোমধ্যেই হাজার হাজার অনুসারী শেয়ার করেছেন এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত ব্যক্ত করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন