আগস্ট ১৩, ২০২৬, ১১:৪৩ পিএম
বর্তমান সরকার সংকটকালীন পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ডা. মাহমুদা মিতু। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই পোস্ট প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।মাহমুদা মিতু তাঁর পোস্টে উল্লেখ করেছেন, একটি সরকারের সফলতা নির্ভর করে সংকটকালীন সময়ে সে কতটা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পারে।
সেই বিবেচনায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি এবং সংকট মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে যখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে, ঠিক তখনই এই মন্তব্য সামনে এল।এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন