শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

লংমার্চ সফল করতে নীলফামারীতে জামায়াতের স্বাগত মিছিল

শহিদুল ইসলাম

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১০:১৯ পিএম

লংমার্চ সফল করতে নীলফামারীতে জামায়াতের স্বাগত মিছিল

ছবি: দিনাজপুর টিভি

আগামীকাল শনিবারের ঢাকা থেকে রংপুর অভিমুখে নির্ধারিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে নীলফামারীতে স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব নীলফামারী বড় বাজার জামে মসজিদ চত্বর থেকে এই স্বাগত মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী শহর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এই স্বাগত মিছিলে ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ মুছা, সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি হাফিজুর রহমান, জামায়াত নেতা এনামুল হক, নাজমুল হুদা এবং অ্যাডভোকেট সুজাসহ শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ থেকে আগামীকালের লংমার্চ সর্বাত্মকভাবে সফল করে তুলতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।