নভেম্বর ৩, ২০২৬, ১০:১৭ এএম
শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকেই শুরু হওয়া এই সংঘাতের জেরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভ দমাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে।
এর বিপরীতে আন্দোলনরত শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে পাল্টা অবস্থান নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। সংঘর্ষের তীব্রতা বাড়ায় আশুলিয়ার গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে পুলিশের জলকামান প্রস্তুত করে রাখা হয়েছে বলে জানিয়েছে দিনাজপুর টিভি ডট কম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন