বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

Tecno Spark 50C এলো বাজারে পানির নিচে ছবি তোলা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৮:২১ পিএম

Tecno Spark 50C এলো বাজারে পানির নিচে ছবি তোলা যাবে

ছবি: সংগৃহীত

পানির নিচে ছবি তোলার সুবিধাসহ নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক ৫০সি আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। উন্নত স্থায়িত্ব, শক্তিশালী ব্যাটারি এবং আধুনিক সফটওয়্যারের সমন্বয়ে ডিভাইসটি স্থানীয় ক্রেতাদের জন্য প্রস্তুত করা হয়েছে। নতুন এই ফোনে আন্ডারওয়াটার ফটোগ্রাফি যুক্ত হয়েছে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেট সম্বলিত ডিসপ্লে। 

দৈনন্দিন নানা কাজের গতি নিশ্চিত করতে এতে যুক্ত রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর পানিরোধী সক্ষমতা। এতে রয়েছে আইপি৬৮ এবং আইপি৬৯ গ্রেডের ধুলা ও পানিনিরোধক সুরক্ষা, যার সুবাদে ভারী বৃষ্টি কিংবা পানির নিচেও ছবি তোলা সম্ভব। এছাড়া হাত থেকে পড়ে গিয়ে যাতে ক্ষতি না হয়, সেজন্য ফোনটিতে ১ দশমিক ৭ মিটার পর্যন্ত সুরক্ষাসম্পন্ন ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স প্রযুক্তি দেওয়া হয়েছে।

দীর্ঘসময় ব্যবহারের জন্য ডিভাইসটিতে ৫২০০ মিলি অ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি যুক্ত করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। শব্দের মান উন্নত করতে রয়েছে তিনশত শতাংশ পর্যন্ত আল্ট্রা ভলিউম সুবিধাযুক্ত স্টেরিও ডুয়াল স্পিকার। গৃহস্থালি ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণের জন্য রয়েছে ইনফ্রারেড রিমোট ব্যবস্থা এবং উন্নত নেটওয়ার্ক সংযোগের জন্য ফ্রিলিংক ২ দশমিক ০ প্রযুক্তি। ছবি তোলার ক্ষেত্রে পেছনে ডুয়াল ফ্ল্যাশযুক্ত ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা বসানো হয়েছে।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে পরিচালিত ডিভাইসটিতে যুক্ত রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নানাবিধ সেবা। এর মধ্যে ব্যাকগ্রাউন্ড শব্দ দূর করার কল নয়েজ ক্যান্সেলেশন, ছবি অপ্টিমাইজেশনের স্মার্ট প্রযুক্তি এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়ক সুবিধা অন্যতম। এছাড়া আস্ক এলা, স্মার্ট রাইটিং ও রিয়েল টাইম অনুবাদের ফিচার দৈনন্দিন যোগাযোগকে আরও গতিশীল করতে যুক্ত করা হয়েছে। ফোনের নিরাপত্তায় যুক্ত রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

ডিভাইসটি মোট দুটি মেমরি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে। উভয় সংস্করণে ৪ জিবি র়্যামের সাথে অতিরিক্ত ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম যোগ করে মোট ১২ জিবি পর্যন্ত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা এবং ১২৮ জিবি সংস্করণের দাম রাখা হয়েছে ২৩ হাজার ৯৯৯ টাকা, যার সাথে সরকারি ভ্যাট প্রযোজ্য হবে। দেশজুড়ে ব্র্যান্ডটির অনুমোদিত আউটলেট ও পরিবেশক দোকানে নতুন মডেলটি পাওয়া যাচ্ছে।