আগস্ট ১৫, ২০২৬, ১০:২৪ এএম
আজ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৫১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ভোরে সংঘটিত এক বর্বরোচিত হত্যাকাণ্ডে পরিবারের সদস্যসহ ১৮ জন প্রাণ হারান। সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই নানা রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে দিনটি বিভিন্ন পরিসরে পালিত হয়ে আসছে।গত দুই বছর ধরে সরকারি ছুটি ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা বাতিল রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই দিনের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। ফলে বিগত বছরের মতো এবারও কোনো রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ছাড়াই দিনটি অতিবাহিত হচ্ছে। তবে দেশের বাইরে অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।এর অংশ হিসেবে প্রবাসে বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৭৫ সালের পটপরিবর্তনের পর দীর্ঘ একুশ বছর বিচারহীনতার সংস্কৃতি চললেও পরবর্তীতে ১৯৯৬ সালে ইনডেমনিটি আইন বাতিল করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটির কেন্দ্রীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকলেও বিভিন্ন স্থানে নেতাকর্মীরা স্মরণসভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি পালন করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন