রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৮, ২০২৬, ১১:১৮ এএম

সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ

সৌদি আরবের চাঁদ দেখা।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্বের কোটি কোটি মুসলিম বিদায় জানাতে চলেছেন পবিত্র রমজান মাসকে। এখন চাঁদ দেখা সাপেক্ষে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার ১৮ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবেন সৌদি আরবের নাগরিকরা। 

হিজরি চৌদ্দশ সাতচল্লিশ সনের ক্যালেন্ডার অনুযায়ী আজ দেশটিতে ২৯ রমজান অতিবাহিত হচ্ছে। আজ সন্ধ্যায় যদি আরবের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায় তবে আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায় তবে দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সেক্ষেত্রে আগামী শুক্রবার পবিত্র ঈদ পালিত হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার ১৭ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটির সাধারণ জনসাধারণের প্রতি এই চাঁদ দেখার বিশেষ আহ্বান জানিয়েছে। সুপ্রিম কোর্ট অনুরোধ করেছে। 

যে যদি কেউ খালি চোখে বা কোনো দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের মাধ্যমে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখতে পান তবে তিনি যেন দ্রুত নিকটস্থ আদালত বা কোনো প্রশাসনিক দপ্তরে তা অবহিত করেন এবং নিজের সাক্ষ্য লিপিবদ্ধ করেন। প্রতি বছরের মতো এবারও চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণ এবং প্রাপ্ত তথ্যাদি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে সৌদি আরবের সর্বোচ্চ আদালত ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।আরবি হিজরি বর্ষপঞ্জিকা অনুসারে রমজান হলো বছরের নবম মাস এবং শাওয়াল হলো দশম মাস। 

শাওয়াল মাসের প্রথম দিনেই মুসলিম উম্মাহ খুশির ঈদ উদযাপন করে থাকে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এশিয়ার বিভিন্ন দেশে ঈদের সময় নির্ধারণ করা হয়। ফলে আজ সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার খবরের দিকে তাকিয়ে আছেন বিশ্বের অন্যান্য দেশের মানুষও। ইতোমধ্যেই রমজানের শেষ মুহূর্তের মাগফিরাত ও নাজাতের সন্ধানে মুসল্লিরা ব্যস্ত সময় পার করছেন। আজ রাতের চাঁদ দেখার ঘোষণার মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে দীর্ঘ এক মাসের ধৈর্যের পরীক্ষার পর কবে আনন্দ উৎসবে মেতে উঠবেন সৌদি আরবের অধিবাসীরা।