রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

কৃষি বিপ্লবে স্বতন্ত্র ‘হাওর মন্ত্রণালয়’ গঠনের ঘোষণা বিএনপি নেতা আনিসুল হকের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৯:৩৪ পিএম

কৃষি বিপ্লবে স্বতন্ত্র ‘হাওর মন্ত্রণালয়’ গঠনের ঘোষণা বিএনপি নেতা আনিসুল হকের

সুনামগঞ্জ-১ আসনের বিএনপি নেতা আনিসুল হক এক বিশাল জনসভায় ঘোষণা দিয়েছেন যে, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হাওর অঞ্চলের কৃষি বিপ্লব সাধনে একটি স্বতন্ত্র ‘হাওর মন্ত্রণালয়’ গঠন করা হবে। তিনি তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে |

কৃষকদের সুযোগ-সুবিধা এবং নারী শিক্ষার প্রসারে নেওয়া ঐতিহাসিক পদক্ষেপগুলোর কথা স্মরণ করিয়ে দেন। আনিসুল হক প্রতিশ্রুতি দেন, তার দল ক্ষমতায় গেলে প্রতিটি কৃষকের জন্য ‘ফারমার্স কার্ড’ |

চালু করা হবে যার মাধ্যমে তারা সব ধরনের কৃষি সুবিধা পাবেন এবং পরিবারের বয়স্ক নারী সদস্যদের জন্য মাসিক আর্থিক সহায়তাসহ ‘ফ্যামিলি কার্ড’ ও প্রতিটি পরিবারের সুচিকিৎসা নিশ্চিত করতে ‘হেলথ কার্ড’ প্রদান করা হবে।

হাওরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তিনি বর্ষায় ডুবে থাকা সড়ক বা ‘জাঙ্গাল’গুলো পাকাকরণের (সাবমার্জিবল রোড) আশ্বাস দেন যাতে ধান কাটা ও রোপণের সময় কৃষকরা সহজে যাতায়াত করতে পারেন।

সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, যতই বাধা আসুক, বিএনপিকে নির্বাচন ও রাষ্ট্রক্ষমতা থেকে দূরে রাখা যাবে না।