মার্চ ৮, ২০২৬, ১০:১৫ পিএম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় আবু তাহের মোহাম্মদ বদরুদ্দোজাকে (আবু তাহের আবু) ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন। শনিবার (০৭ মার্চ) জিয়া হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা জানানো হয়।
উল্লেখ্য, আবু তাহের আবু বর্তমানে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক আবু তাহের আবুর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
এ সময় বক্তারা বলেন, আবু তাহের আবুর এই বিজয় তার নিরলস সমাজসেবা ও দায়িত্বশীলতার স্বীকৃতি। রোগী কল্যাণ সমিতিতে তার অন্তর্ভুক্তি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান ও ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক জিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মো. হাফিজুল ইসলাম এবং ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট। এছাড়া প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এএসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। সংবর্ধনা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আবু তাহের আবু তার ওপর অর্পিত দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন