মে ১, ২০২৬, ১২:৫৭ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৯টায় বীরগঞ্জ উপজেলার পৌর শহরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে সকালে বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমান। সংগঠনের উপজেলা সেক্রেটারি মো. মুজাহিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. মতিউর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা জরুরি।
বিশেষ করে আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মাওলানা মো. রবিউল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা মো. সহিদুল ইসলাম খোকন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহ-সভাপতি মো. রাশেদুন নবী বাবু।
এ ছাড়াও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী মো. আজিজুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. লুৎফর রহমান এবং বীরগঞ্জ পৌর জামায়াতের আমির মো. মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন।শ্রমিকদের অধিকার আদায়ে সংহতি প্রকাশ করে অনুষ্ঠানে বক্তারা মজুরি বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দেন। র্যালি ও আলোচনা সভায় বীরগঞ্জ উপজেলার বিভিন্ন কলকারখানা ও পেশার বিপুল সংখ্যক শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন